• ২০২৬ নভেম্বর ২৭, শুক্রবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১৩
  • সর্বশেষ আপডেট : ০৩:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুষ্টিয়া জেলা কারাগারের ফটকের পর আবাসিক কোয়ার্টারেও ককটেল বিস্ফোরণ|

  • প্রকাশিত ০৪:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
কুষ্টিয়া জেলা কারাগারের ফটকের পর আবাসিক কোয়ার্টারেও ককটেল বিস্ফোরণ|
Time Bangla news
তিতাস আহম্মেদ কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা কারাগারের ফটকের পর আবাসিক কোয়ার্টারেও ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকে বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টার ব্যবধানে এবার কারাগারের আবাসিক কোয়ার্টারে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। একই দিনে কারাগারের দুটি পৃথক স্থানে বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

​কারা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে জেলখানা মোড় থেকে কালিশংকপুর কদমতলা মোড়গামী সড়কের বাম পাশে কারাগারের সীমানাপ্রাচীরের ভেতরে অবস্থিত আবাসিক কোয়ার্টার লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। তবে সেটি গাছের ডালপালা ও পাতার সঙ্গে ধাক্কা খেয়ে টিনের চালের ওপর বিস্ফোরিত হওয়ায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

​এর আগে, একই দিন ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত জেলা কারাগারের মূল ফটকের (আরপি) সামনে একটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

​বিকেলের ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো. শরিফুল আলম জানান, বিকেলে হঠাৎ বিকট শব্দ শুনে খোঁজ নিয়ে জানা যায়, কালিশংকপুর মোড়ের দিকের আবাসিক কোয়ার্টারের টিনের চালের ওপর বিস্ফোরণটি ঘটেছে। গাছপালার ডালপালা থাকায় বড় কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে টেপ দিয়ে মোড়ানো প্লাস্টিকের অংশসহ বিস্ফোরিত বস্তুর আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্ন মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

​এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাছের ডালপালায় আটকে বিস্ফোরিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ